হেরোইন পাচারের দায়ে নারীর আমৃত্যু কারাদণ্ড
নড়াইলে হেরোইন পাচারের দায়ে এক নারীকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড দিয়েছে আদালত। এছাডাও তাকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেয়া হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ওই মহিলার নাম অহিদা বেগম (টিয়া)। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার শংকরপাশা গ্রামের শরিফুল খানের স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৩ অক্টোবর নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে পুলিশের চেকপোস্ট বসে। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি প্রাইভেটকার থেকে (ঢাকা মেট্রো খ-১১-৬২৫৫) আসামি অহিদা বেগম ওরফে টিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সালোয়ারের ভেতর লুকানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অহিদার স্বামী শরিফুল খানসহ অরো ৪ জনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত অহিদাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও তার স্বামীসহ অপর আসামিদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক তা ধ্বংসের আদেশ দেয় আদালত।
শাফিন / জামান
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
Link Copied