ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আধা কিলোমিটার সংস্কারে ৪৬ লাখ!

কর্ণফুলীতে রাস্তা খুঁড়ে কাজ ফেলে ঠিকাদার উধাও


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ২:৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়ক সংস্কারের জন্য খুঁড়ে ফেলে রেখে উধাও হয়ে গেছে ঠিকাদার। যার কারণে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ওই এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। ব্যবসায়ীরাও পণ্য আনা–নেওয়া করতে পারছেন না।

স্থানীয় সুত্রে জানা যায়, ৩ মাস আগে উপজেলার ইছানগর-খোয়াজনগর চরপাথরঘাটা (সংক্ষেপে আইকেসি) নামক রাস্তাটির একাংশ আধা কিলোমিটার জুড়ে খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদার। খানাখন্দ সড়কে কাদা মাটি নিয়েই শিশু থেকে শুরু করে বয়স্ক লোকজন চলাচল করছে। 

চরপাথরঘাটা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা মার্শাল মনির জানিয়েছেন, ঠিকাদার তাদের এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি খুঁড়ে ফেলে রাখায় সাধারণ মানুষ খুব কষ্টে পড়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকা উপসহকারি প্রকৌশলী গোলাম মোস্তফাকে মৌখিকভাবে একাধিকবার জানানো হলেও কোন প্রতিকার পাননি। 

এদিকে, চরপাথরঘাটা গ্রামের অপরপ্রান্তে নয়াহাট সেতুর সংস্কার কাজ চলায় মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। অপরদিকে, স্থানীয় একাধিক জনপ্রতিনিধিরা বলেছেন-সঠিক সময়ে ঠিকাদার যদি কাজ শেষ না করে। তবে ঠিকাদারকে শোকজ করে নোটিশ দিতে পারতো উপজেলা প্রকৌশলী। কিংবা টেন্ডার বাতিল করতে উর্ধতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করার সুযোগ থাকলেও কোন পদক্ষেপ নিচ্ছে না উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিস।

এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে আইকেসি সড়কটির একাংশে ৪৫০ মিটার রাস্তার জন্য বরাদ্দ দেয়া হয় ৪৬ লাখ ৮০ হাজার ১৮১ টাকা। এ সড়কে পূর্বে থাকা উদ্ধার উপাদান (সলভেন্স মেটেরিয়ালস) খরচ দেখানো হয়েছে ৫ লাখ ৯৩ হাজার ৮৩৩ টাকা। গত বছরের ০৫ অক্টোবর ছিল টেন্ডারের প্রোপোসল তারিখ। যার টেন্ডার আইডি নং হলো-৬০৮৬৮১। 

টেন্ডারে সড়কটির কাজ পান নগরীর জিইসি এলাকার মেসার্স মাহিন এন্টারপ্রাইজ। কিন্তু সংশ্লিষ্ট কোম্পানী ও এলজিইডির কর্মকর্তাদের ম্যানেজ করে এ সড়কটিতে সাব ঠিকাদার হিসেবে কাজ করছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। তিনিই মূলত সড়কটি খুঁড়ে উধাও হয়ে যায়।

প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে সঠিক সময়ে সড়কের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। আমি নিজেও কয়েকবার গিয়েছি।'

কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।
  
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম আমিরুজ্জামান বলেন, রাস্তা খুঁড়ে কাজ হচ্ছে না এমন কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

জামান / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির