ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক আটক


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ৩:৫৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে মুকুল মিয়া (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি। রোববার ( ১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুকুল মিয়া ভারতের কুচবিহার জেলার শীতকুচির গুলনাহাটি এলাকার মোক্তার সেল মিয়ার ছেলে বলে জানা গেছে। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আটক ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন হাতীবান্ধা থানার পুলিশ।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন ভারতীয় এক নাগরিক। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের ৮৯৪/৬ নং পিলারের নিকট থেকে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে সিঙ্গিমারী বিওপি ক্যম্পের সদস্যরা । পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে হাতীবান্ধা থানায় মুকুল মিয়াকে সোপর্দ করে বিজিবি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে থানায় মামলা দেন বিজিবি। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জামান / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক