স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হাতীবান্ধা শহর
লালমনিরহাটের হাতীবান্ধা শহরে বিদ্যুৎ না থাকলেও আর অন্ধকার থাকবে না। শহরের সড়ক গুলোতে স্থাপন করা হচ্ছে সোলার স্ট্রিট লাইট। হাতীবান্ধা উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেল গেট পর্যন্ত সড়কের দু’ধারে ৩৯ টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এ কর্মসুচীর উদ্বোধন করেন।
হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন জানান, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থানয়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’ প্রকল্পের আওতায় এ কর্মসুচী বাস্তবায়ন হচ্ছে। ২০১৮ ও ১৯ অর্থ বছরের বরাদ্দকৃত ১৫ লক্ষ ৬৮ হাজার ৭ শত ১৫ টাকা ব্যয়ে হাতীবান্ধা উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেল গেট পর্যন্ত সড়কের দু’ধারে ৩৯ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।
তিনি আরো দাবী করেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সহযোগিতায় তার নির্বাচনী ইশতেহারের একটি আজ বাস্তবায়নের পথে। স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরের সড়ক গুলো এখন থেকে সব সময় আলোকিত থাকবে।
জামান / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার