ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কালুখালীতে বিনা মূল্যে মাস্ক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৪-২-২০২২ বিকাল ৫:২৬

রাজবাড়ীর কালুখালীতে ব্র্যাক পাংশা এলাকা অফিসের আওতায় জেলার তিনটি উপজেলা (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) বিনামূল্যে ১ লক্ষ ৯৪ হাজর মাস্ক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকাল ৪ টায় কালুখালী উপজেল নির্বাহী কর্মকর্তা কক্ষে এ মাস্ক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।

এ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজানা ইসলাম, ব্র্যাক পাংশা এলাকা অফিসের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ব্যবস্থাপক মো. আহসানুল ইসলাম প্রমূখ।

এ সময় ব্র্যাক পাংশা এলাকা অফিসের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ব্যবস্থাপক মো. আহসানুল ইসলাম বলেন, পাংশা এলাকা অফিসের আওতায় রাজবাড়ী জেলার তিনটি উপজেলার (পাংশা,কালুখালী ও বালিয়াকান্দি) প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৫ শত করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার ২৫০ করে, ৩০টি ধর্মীয় উপাসনালয়ে ৫ শত করে মাস্ক প্রদান করা হবে। এছাড়াও ব্র্যাক স্বাস্থ্যকর্মীর ও স্বাস্থ্য সেবিকার মাধ্যমে মাস্ক বিতরণ করা হবে। তিন উপজেরায় সর্বমোট ১ লক্ষ ৯৪ হাজার মাস্ক বিনা মূল্যে বিতরণ করা হবে। চলতি মাসেই এসকল জায়গাতে মাস্ক বিতরণ করা হবে বলে জানান তিনি। আগামীকাল মঙ্গলবার জেলার পাংশা উপজেলায় মাস্ক প্রদান করা হবে ও বুধবার বালিয়াকান্দি উপজেলায় মাস্ক প্রদান করা হবে।

শাফিন / শাফিন

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন