ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ ওসি তানভীরুল ইসলাম
ঠাকুরগাঁওয়ের ৬টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর থানার (ওসি) তানভীরুল ইসলাম। মঙ্গলবার (২৫ মে) পুলিশ অফিসের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তানভীরুল ইসলামের হাতে এ সম্মাননা ও ক্রেস্ট তুলে দেনঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। পুলিশ সুপার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।
ওসি তানভীরুল ইসলাম জানান, সব সময় ভালো কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। এ পুরস্কার ভবিষ্যতে ভালো কাজ করতে আমাকে উদ্বুদ্ধ করবে। এ সম্মাননা ঠাকুরগাঁও থানাবাসীকে উৎসর্গ করলাম। পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে উৎসাহিত করার জন্য।
এছাড়া ডিএসবি ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হরিপুর থানার এএসআই মো. আ. ওহাবকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (পিবিআই), সিআইডিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, করোনা মহামারীতে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ২-৪ জন ব্যক্তির কথা না বললেই নয়, যারা মহামারীতে নিজেদের পরিবার-পরিজনের কথা ভুলে সাধারণ মানুষের কথা চিন্তা করে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। তাদের মধ্যে ওসি তানভীরুল ইসলাম অন্যতম।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied