তাড়াশে চেয়ারম্যান-মেম্বরদের দায়িত্ব গ্রহণ
সিরাজগঞ্জের তাড়াশে চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান-মেম্বরদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন করা হয়েছে।
সোমবার ১৪ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার দেশীগ্রাম, সগুনা, মাগুড়া বিনোদ ও তালম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, জুলফিকার আলী ভুট্র, মেহেদী হাসান ম্যাগনেট ও আব্দুল খালেক সহ ইউপি সদস্যগন।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাকের অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ইউপি সচিব ফরিদুল ইসলাম পরিষদের পক্ষ থেকে দায়িত্ব বুঝে দেন। অপরদিকে সগুনা ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকীর সভাপত্বিতে দায়িত ¡গ্রহন অনু্িষ্ঠত হয়। এছাড়া মাগুড়া বিনোদ ও তালম ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যানসহ মেম্বরগন দায়িত্ব গ্রহন করেন
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল ওয়াদুদ, সেলিম রেজা, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ নব নির্বাচিত ইউপি সদস্যগণ ।
নবনির্বাচিত চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক বলেন, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি।
শাফিন / শাফিন
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার