ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে নবনির্বাচিত চেয়ারম্যানের নামে খাস জমি দখলের অভিযোগ


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৪-২-২০২২ বিকাল ৬:৩০

 

নেত্রকোনার খালিয়াজুরীর হাওরে বিশ একর সরকারী জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে ওই উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন ও তার লোকজনের বিরুদ্ধে।
 
পাঁচহাট গ্রামের  মো. ইসমাইল মিয়ার ছেলে মো. ইদ্রিছ মিয়া এলাকাবাসীর পক্ষে সরকারের বিভিন্ন দপ্তরে এই অভিযোগ করেছেন। স্বাধীন চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে চেয়ারম্যান হন।
 
পাঁচহাট গ্রামের মো. ইদ্রিছ মিয়াসহ আরো অনেকেই বলেন, চলতি বছরের ফেব্রুয়ারী মাসের শুরুতে চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন আওয়ামী লীগ নেতা আলী জাহান চৌধুরী ও ইউপি সদস্য হারুনসহ অন্যান্য লোকদের সাথে নিয়ে পাঁচহাট মৌজায় বাজারের পাশে ১নং খতিয়ানের বিআরএস ২১৭০ দাগের প্রায় ২০ একর সরকারী পতিত জমি অবৈধভাবে দখলে নিয়ে মাটি ভরাট করেছেন। এই পতিত জমি এতদিন কারো দখলে ছিল না। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সচিব, নেত্রকোনার জেলা প্রশাসক, খালিয়াজুরির ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
 
ইদ্রিছ মিয়া রোববার রাতে আরো বলেন, গত ৬ ফেব্রুয়ারী সবার কাছে অভিযোগ দিয়েছি। কেউ কোন খোঁজ-খবর নেয় নাই। ইতিমধ্যে দখলদাররা জায়গাটিতে মাটি ভরাট করে ঘরও বেঁধে ফেলেছে। এই জমিটা গরিবদের হক।
 
জানা যায়, হাওর অধ্যূষিত উপজেলা খালিয়াজুরীতে জনবসতি খুবই কম। যে দিকে চোখ যায় শুধু হাওড় আর হাওড়। এইসব হাওড়ের রয়েছে বিশালাকায় পতিত জমি। এসব পতিত জমির মালিক সরকার। এর পরিমাণ কী হতে পারে কারো জানা নাই। সরকারী সূত্রমতে, হাওড়ে বিভিন্ন শ্রেণীর খাসজমির পরিমাণ আট হাজার একরেরও বেশী। স্থানীয় অনেকের অভিযোগ, কোন দপ্তর এই সরকারী জমির খোঁজ-খবর রাখে না। প্রভাবশালীদের কেউ কেউ নিজেদের ইচ্ছেমতো ভোগ-দখল করছে এই জমির বিশাল অংশ। তারা দরিদ্র ও ভূমিহীন লোকদের প্রলুব্ধ করে জমি দখল করেন। তারপর সরকারী দপ্তরের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে নিজেদের নামে কাগজপত্র করিয়ে নেন। এভাবেই চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীনসহ অন্যরা পাঁচহাট মৌজায় ২০ একর খাসজমি কব্জা করেছেন বলে অভিযোগ।
 
গাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান বলেন, চেয়ারম্যান স্বাধীন ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আলী জাহান চৌধূরী এবং স্থানীয় কিছুলোক পাঁচহাট মৌজায় সরকারী জমি দখল করে মাটি ভরাট করছে। এ ব্যাপারে প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
 
গাজীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রউফ স্বাধীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় কিছু লোক আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করছে। আমি সরকারী খাস জমি দখল করিনি। এলাকার ভূমিহীনরা ওই জায়গায় বাড়িঘর করার জন্য মাটি ভরাট করছে।’
 
খালিয়াজুরী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘পাঁচহাট মৌজায় অনেক খাসজমি আছে। মৌজার একটি অংশে কিছুলোক মাটি ভরাট করেছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কাজ বন্ধ ও সমস্ত জায়গা সরকারী দখলে আছে।’
 
কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পর ওই জায়গায় ঘর উঠানো হয়েছে। এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউএনও বলেন, ‘ঘর উঠানো হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান জানান, ‘অভিযোগের কপি আমার হাতে আসে নাই। পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শাফিন / শাফিন

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার

খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা

শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় শুরু খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ

উল্লাপাড়ায় বাস-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকসহ ২ জনের