ঘোড়াঘাটে ভুট্টা বোঝাই ট্রাকে ফেনসিডিল: চালক হেলপার আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা বোঝাই ট্রাকের আড়ালে ফেনসিডিল পাচারকালে ৩০ বোতল ফেনসিডিল সহ ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।
আটককৃত দুজন হলেন, জেলার চিরিবন্দর উপজেলার নানিয়াটেকর (কোনপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ট্রাক চালক রবিউল ইসলাম (৩৬) ও অপরজন একই জেলার খানসামা উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আতাবুদ্দিনের ছেলে ট্রাকের সহযোগী (হেলপার) আব্দুল বারেক (৩৭)।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারিরা একটি মালবাহী ট্রাকে ফেনসিডিল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেগুনবাড়ি এলাকায় চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশী অভিযান শুরু করি। এ সময় পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার দিক থেকে আসা ভুট্টা বোঝায় একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৫-৭৮৪১) থামার সংকেত দিলে তারা সংকেত পেয়ে ট্রাকটি থামিয়ে ট্রাকের চালক ও তার সহযোগী ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। আটক দুজনের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকের কেবিনে ড্রাইভারের সিটের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ৩০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।
ওসি আরো জানান, আটক ট্রাকের চালক ও হেলপারসহ তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। জব্দ করা ট্রাকটিতে ২৫১ বস্তা দেশী ভুট্টা ছিল। চালান অনুযায়ী যার বাজার মূল্যে ৩ লক্ষ টাকা। আসামিদেরকে সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর এক আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
ওসি বলেন, ওই ট্রাক চালককে গত নভেম্বর মাসেও ট্রাকে ১৬২ বোতল ফেনসিডিল পাচারের সময় আমরা আটক করেছিলাম। সেই সময়েও তার বিরুদ্ধে আমাদের থানায় মামলা করা হয়েছে। জেল থেকে বের হয়ে সে কৌশলে আবারও মাদক পরিবহনের কাজে জড়িয়ে পড়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied