ধামইরহাটে আইন শৃঙ্খলা মিটিংয়ে সীমান্ত রক্ষায় বিজিবি’র নিস্ক্রিয়তার অভিযোগ
নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদের ফেব্রয়ারী’২২ মাসের মাসিক আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বেলা ১১ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আ’লীগ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন সীমান্তে চোরাচালান বৃদ্ধি, বাংলাদেশীদের ভারতে প্রবেশবৃদ্ধি ও বিএসএফ এর হাতে আটকের ঘটনায় এবং মাদকসেবীদের অতি চলাফেরায় উদ্বেগ প্রকাশ করলে বিষয়টি নজরে নেন এম.পি শহীদুজ্জামান সরকার। এ সময় তিনি উপস্থিত আগ্রাদ্বিগুন বিওপি কমান্ডার ও চকচন্ডি কোম্পানী কমান্ডারকে সীমান্তের শৃঙ্খল পরিবেশ রক্ষা ও সড়ক দুর্ঘটনা রোধে বেপরোয়া মোটরসাইকেল চলাচল, ঔষুধের দোকানগুলোকে নেশ্রদ্রব্য অবাধে বিক্রয় সহ বিভিন্ন বিষয়ে পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশণা প্রদান করেন সাংসদ শহীদুজ্জামান সরকার। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ওসি মোজাম্মেল হক কাজী, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, সমাজসেবা অফিসার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষাক অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এটিএম বদিউল আলম, ইসমাইল হোসেন মোস্তাক, ওসমান গনি, ওবায়দুল হক সরকার, মোসাদ্দেক হোসেন, গোলাম কিবরিয়া ও মাহফুজুল আলম লাকি, কাউন্সিলর মেহেদী হাসান, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তাগণ শুধু নেশা নয় নেশার যারা ব্যবসায়ী ও গডফাদার তাদেরকে গ্রেফতার করতে পুলিশ, বিজিবি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
শাফিন / শাফিন
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন