ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সাংবাদিক বাবলুর মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৫-২-২০২২ দুপুর ৪:৪৫
রাজশাহীর সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি। সাংবাদিক বাবলুর মত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র  প্রেসক্লাব।
 
মঙ্গলবার সকালে প্রেসক্লাব সভাপতি আবু কাওসার মাখন, সাধরাণ সম্পাদক  মোঃ রেজাউল করিম  যুক্ত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে রাজশাহী বরেন্দ্র  প্রেসক্লাব নেতারা বলেন, আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু জীবদ্দশায় সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। ১৯৮৮ সালে তৎকালীন সাপ্তাহিক সোনার দেশ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু হয় বাবলুর। এরপর ১৯৯১ সালে দৈনিক পদ্মার বাণীতে কাজ শুরু করেন তিনি।
আর ১৯৯৪ সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন দৈনিক উপচার পত্রিকা। সাংবাদিক বাবলু ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে অর্থনৈতিক সংকটের কারণে কিছুদিন পর বন্ধ হয় যায় দৈনিক উপচার। পরবর্তীতে তিনি দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য সাংবাদিকতা থেকে দূরে থাকতে হয় তাকে। সাংবাদিক বাবলুর মৃত্যুতে মহান এ পেশার অপূরণীয় ক্ষতি হলো। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতারা।

শাফিন / শাফিন

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম