ধামরাইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানারের অবমাননা অভিযোগ
ধামরাইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার দিয়ে টয়লেটের দরজা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কেবিসি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী বাসস্ট্যান্ডের উত্তর পাশে কেবিসি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের কয়লা বিক্রয় কেন্দ্রে।
সরেজমিন গিয়ে দেখা যায়,কেবিসি এগ্রো প্রডাক্টস লিমিটেডের কয়লা বিক্রয় কেন্দ্রের ব্যবহারিত টয়লেটে উপজেলা মটরচালক লীগের সাধারন সম্পাদক ও সুতিপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নপুর প্রচার-প্রচারনার ব্যানারটি দিয়ে টয়লেটের দরজা দিয়েছে,যে ব্যানারটি মটর চালকলীগের নেতাদের ছবিসহ বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি যুক্ত রয়েছে।
এ বিষয়ে ধামরাই উপজেলা মটর চালকলীগ এর সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম (নপু) বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি আমার ব্যানার কেবিসির কয়লায় স্তুপের পাশে ব্যবহারিত টয়লেটের দরজায়। এটা দেখে আমি সেখানে যাই ও সিকিউরিটি কে জিজ্ঞাস করি এটা কে লাগিয়েছে, তখন সে আমাকে কোন উত্তর না দিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন, কার কাছে বলে ডুকছেন,এখানে কোম্পানীর লোক আসার আগে আপনি যেতে পারবেন না বলে সিকিউরিটি আমার সাথে অস্বাভাবিক আচরন করে। বিষয়টি আমি আমার জেলার নেতা কর্মীদের জানিয়েছি তারা ব্যবস্থা নিবে বলে আমায় আশ্বাস দিয়েছে।
ঢাকা জেলা আ'লীগ মটর চালকলীগেরর সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী বলেন,ঘটনাটি অপমানজনক মানহানিকর, এ বিষয় আমি আমার উর্ধতন নেতা কর্মীদের সাথে কথা বলে আইনী ব্যবস্থা গ্রহন করবো।
ব্যানারের বিষয় সিকিউরিটি মোঃ বাবুল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এটার বিষয়ে বলতে পারবোনা, এটা যখন বানিয়েছে তখন আমি ছিলামনা এ বিষয়ে কোম্পানী জানে।
এ বিষয় জানতে কেবিসি এগ্রো প্রোডাক্টস লিমিটেড ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায় নি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ