চট্টগ্রামে সাংবাদিক নজরুলসহ ৬ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল
চট্টগ্রামে প্রিন্ট পত্রিকায় নিজের করা একটি নিউজ ফেইসবুকে পোস্ট করায় সাইবার ট্রাইব্যুনালে করা অভিযোগ পিটিশন মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট ইস্যু করেছে বিচারক। গত সোমবার বিকেলে মামলার শুনানিতে এই আদেশ দেন। নজরুল ইসলাম দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার। কমেন্টস করার অপরাধে এই মামলায় অন্য ৫ আসামি হলেন নিজাম উদ্দিন কাজল, রেজাউল করিম রেজা, আবুল কালাম, মো.নুর হোসেন ও জুয়েল রানা। বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের পেশকার কামরুল ইসলাম।
জানা যায় নগরীর চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির কেরানি ইউনুছ, সমিতি এবং পুলিশের নাম ভাঙ্গিয়ে গণহারে চাঁদাবাজির ঘটনায় দৈনিক সকালের সময়ে গত বছরের ২৮ জুন ’কোটিপতি কেরানীর বিলাস বহুল জীবন’ শীর্ষক একটি তথ্য ভিক্তিক প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট সকলের বক্তব্য নেয়া হয়। এমনকি অভিযুক্ত ইউনুছ কেরানীর বক্তব্যও হুবহু সংবাদে তুলে ধরা হয়। ইউনুছ কেরানির চাঁদাবাজি এবং অবৈধ সম্পদের তথ্য সংক্রান্ত প্রতিবেদন দৈনিক সকালের সময়সহ একাধিক জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে নিজের অপরাধ ঢাকতে প্রকাশিত সংবাদের কোন প্রতিবাদ বা নোটিশ না দিয়ে গত বছরের ১৮ জুলাই সরাসরি সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে ইউনুছ কেরানি বাদী হয়ে দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র স্টাফ রিপোর্টার নজরুল ইসলামসহ ৬জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি সিএমপির কাউন্টার টেররিজোম বিভাগকে তদন্তের দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা ফরহাদ হোসেন সংবাদটি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করার অভিযোগে সাংবাদিক নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে গত ৩ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন দেন। তবে এর আগে একই ব্যক্তি ২৯ জুন নগরীর বাকলিয়া থানায় নিজাম উদ্দীন কাজল, মো. গালা উদ্দীন, আবুল কালাম আজাদ, জুয়েল রানা, মো, ইব্রাহীম খান, মুফিজ খানসহ কয়েকনের বিরুদ্ধে অভিযোগ করলেও উক্ত অভিযোগ সাংবাদিক নজরুল ইসলামের নাম ছিল না। মামলাটি থানায় না নেয়ায় আদালতে করেছে বলে দাবি করলে থানার এজাহার আর আদালতের অভিযোগের সাথে কোন তথ্য এবং আসামিদের মধ্যে কোন মিল পাওয়া যায়নি।
উল্লেখ্য ওই এলাকায় কতিপয় চাঁদাবাজ ও চোরাকারবারিরা নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যেতে সার্বিক সহযোগিতা দিয়ে সাংবাদিকদের কলম ঠেকাতে মামলাটি ইউনুছ কেরানিকে দিয়ে করিয়েছিলেন । দৈনিক সকালের সময় সাংবাদিক নজরুর ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যহারের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক, পেশাজীবী, মানবাধিকার সংগঠন। এ ধরণের মামলার মাধ্যমে অপরাধীরা আদালতের ঘাড়ে বন্দুক রেখে পার পাওয়া চেষ্টা করছেন বলে তারা দাবি করছেন।
উল্লেখ্য এসব চাঁদাবাজির বিষয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied