ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে পুলিশের "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৫-২-২০২২ রাত ৮:৫৩
পরশ উজির কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কাশিয়ানী থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। 
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সহকারী পুলিশ সুপার( কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) মো. শাহীনূর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, আঞ্জুরুল ইসলাম আঞ্জু, লুৎফর রহমান লুথু, মাহবুবুর রহমান সেলিম, শাহ ইশতিয়াক পটু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ। 
 
অনুষ্ঠানে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয় বরং বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
 
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, ঈমাম, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিয়ানী থানার তদন্ত ওসি মুহাম্মদ ফিরোজ আলম।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ