ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচলাইশে বিচারকের ওপর হামলা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১২:৫০

নগরীর জিইসি মোড়ে বিচারকের উপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী রানা মর্তুজার ৫ দিনের ও গাড়ি চালক আব্দুর রহিমের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। গত মঙ্গলবার মেট্রোপলিটন আদালতের বিচারক এই আদেশ দেন। অপর ২ আসামী মাসুদা সুলতানা, ও জিবান  সুলতানাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন আদালতের (সিএমএম) নাজির আবুল কালাম আজাদ বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন  করেন। শুনানি শেষে এই ২ জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ।  

এর আগে গত সোমবার (১৪  ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার  দিকে  চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ  স্ত্রীসহ জিইসি মোড় ওয়েল ফুড থেকে কপি খেয়ে পায়ে হেটে রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছিলেন এসময় একটি গাড়ি  সজোরে হর্ণ বাজিয়ে ধাক্কা দিলে  ম্যাজিট্রেট  অলিউল্লাহ  তার প্রতিবাদ করেন, এসময় গাড়ীতে থাকা রানা মূর্তুজা নামে বেলজিয়াম প্রবাসী লোক বলে প্রেমিকা নিয়ে রাস্তায় ঘুরতেছস গাড়ী চোখে দেখিস না, তখন ম্যাজিট্রেট বলে উনি আমার স্ত্রী, আমি ম্যাজিট্রেট, তখন গাড়িতে থাকা শিশির নামে আরেক জন বলে তুই কিসের ম্যাজিট্রেট শালা ভুয়া ম্যাজিট্টেট  তখন ম্যাজিট্রেট অলি উল্লাহ প্রতিবাদ করতে চাইলে কিছু বুঝে উঠার আগেই  সবাই নেমে এলোপাতাড়ি মারধর করতে থাকলে   ম্যাজিট্রেট মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ঐ পথে যাচ্ছিল জজ আদালত আইনজীবী এডভোকেট শামসুদ্দিন চৌধুরী, এডভোকেট  জাহিদ ও এডভোকেট সেলিম চৌধুরী।  তারা ম্যাজিট্রেটকে  মারতে দেখে  এগিয়ে আসলে আসে পাশ্বে থাকা ছাত্রলীগের কয়েকজন নেতার সহায়তায় ম্যাজিট্রেট ও তার স্ত্রীকে হামলাকারীদের হাত থেকে কোন রকমে রক্ষা করতে সক্ষম হয়। এসময় খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 
ওই ঘটনায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছিলেন। 

শাফিন / শাফিন

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির