নিসচা’র নগর কমিটিতে তৈয়ব সভাপতি, সম্পাদক সাজীব
নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত হয়েছে। এতে এস.এম আবু তৈয়বকে সভাপতি ও শফিক আহমেদ সাজীবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন গঠিত ৩৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ২০২২-২০২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাদেক হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেনের সুপারিশে চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কমিটি অনুমোদন দেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ম-মহাসচিব লিটন এরশাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন প্রমুখ।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া নিসচা’র নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে চৌধুরী ফরিদ, লায়ন মো. হাকিম আলী, হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে আরশাদ উর রহমান, শহীদুল ইসলাম, অর্থ-সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, দপ্তর সম্পাদক মোরশেদুর রহমান নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা মুজাম্মেল, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রিটন, সাংস্কৃতিক ও মহিলা বিষয়ক সম্পাদক আন্জুমান আরা বেগম, যুব বিষয়ক সম্পাদক সনত তালুকদার, কার্যকরী সদস্য হলেন মোহাম্মদ মনজুরুল কিবরিয়া, শাহ নেওয়াজ রিটন, আরিচ আহমেদ শাহ, রশিদ মামুন, মুহাম্মদ আহসান হাবিবুল আলম, রেখা আলম চৌধুরী, মোর্শেদ তালুকদার, সিরাজুল মনির মানিক, ডাঃ অঞ্জন কুমার দাশ, টিংকু বড়ুয়া, আশিষ ভট্টাচার্য, ইয়াছিন আরাফাত কচি, রেবা বড়ুয়া, মোহাম্মদ ইব্রাহিম, লায়ন আব্দুল মান্নান, খন্দকার নুরুল ইসলাম, মীর সাখাওয়াত হোসেন।
শাফিন / শাফিন
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি