ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বাতিল হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১:১১

নানা আলোচনা-সমালোচনার পর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষে এ সিদ্ধান্ত হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল ডিনস সাব কমিটির মিটিং ছিল। সেখানে আমি ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দিয়েছিলাম। আজ কমিটির সভায় সার্বিক বিষয় বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চলতি ২০২১-২২ সেশনে ‘ঘ’ ইউনিট রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকেলে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এটি চূড়ান্ত হবে।

তিনি বলেন, পরবর্তী সময়ে এই ইউনিট থাকবে কিনা বা কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।সভায় উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ক, খ, গ ও চ এই চার ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ ঘ ইউনিট থাকছে না।’

এরপরই এই সিদ্ধান্ত নিয়ে নানা তর্ক-বিতর্ক শুরু হয়। খোদ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরাই এর বিরোধিতা করেন। বাতিল না করতে আন্দোলন ও আলোচনার জন্য দুটি কমিটিও গঠন করা হয়। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনও এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

শাফিন / জামান

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি