মিরসরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন
চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা স্টেডিয়ামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান সভাপতিত্বে এবং ডা. জয়িতা বসুর সঞ্চালনায় উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২-এর বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।
প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিনসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মিরসরাই পানিসম্পদ বিভাগের উদ্যোগে হতে যাচ্ছে অত্যাধুনিক মানের ভেটেরিনারি হাসপাতাল, যেখানে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা দেয়া হবে।
প্রদর্শনীতে ৩০টি স্টলে এক টন ওজনের ষাঁড়, অধিক দুধ প্রদানকারী হলস্টেইন ফ্রিজিয়ান গাভী ও জার্সি গাভী, উন্নত ও দেশি জাতের ছাগল ও ভেড়া, হাঁস, মুরগী, সোনালি মুরগি, জার্মান সেপার্ড ডগ, কার্পেট ডগ, গৃহপালিত গয়াল, তিতির, কোয়েল ও উন্নত জাতের কবুতর, দধি, দুধ, ঘি-মাখন, পনির, মিষ্টি, দুধ ও মাংসের তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার প্রদর্শন করা হয়। উন্নত প্রাণিসম্পদ প্রযুক্তি, বায়োগ্যাস, বিভিন্ন উন্নত জাতের পশু ও পাখির খাদ্য এর ষ্টল উক্ত প্রদর্শনীতে প্রদর্শিত হয়।
শাফিন / জামান
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত