ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গ্যাস-বিদ্যুৎ-তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৩:২৩

‘দুনিয়ায় মজদুর এক হও’ স্লোগানকে সামনে রেখে ‘দাম কমাও-জান বাঁচাও দিবস’ উপলক্ষে টাঙ্গাইল পৌর শহরে ও ভূঞাপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির টাঙ্গাইল জেলা শাখা ও ভূঞাপুর উপজেলা কমিটি শাখা (সিপিবি)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাব এর সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেন জেলা কমিটি শাখার সদস্যরা। 

সমাবেশে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, সদস্য হেমায়েত হোসেন হিমু ও ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বেগম শামসুন্নাহার শান্তি, কমিউনিস্ট পার্টির গোপালপুর শাখা’র সভাপতি হবিবর রহমান, সম্পাদক এম.এ মাসুদ, ঘাটাইল শাখা’র সম্পাদক সরকার আবুল কাশেম ও কালিহাতীর শাখা’র সম্পাদক রায়হানা ফেরদৌসী প্রমুখ।

এদিকে, দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ভূঞাপুর উপজেলা শাখা কমিটি (সিপিবি)। মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর শাখা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ঘাটাইল শাখা’র সভাপতি হাবিবুর রহমান হবি, আব্দুল খালেক,আবু হানিফ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে দিন দিন চাল, ডাল, ভৈাজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি এবং তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বেড়েই যাচ্ছে, যা নিম্ন আয়ের মানুষদের ক্রয় ক্ষমতার বাহিরে। দ্রব্যমূল্য বৃদ্বির ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। 

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার