ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে প্রাণিসম্পদ প্রদর্শনী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৩:২৯

‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল চন্দনাইশের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম রূপা, বরকল ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর আ‘লীগের আহ্বায়ক কায়ছার উদ্দিন চৌধুরী, ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন চন্দনাইশ উপজেলার সভাপতি ছালেহ আহমদ, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেলসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাবৃন্দ।

শাফিন / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস