ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে অটোরিকসা-লেগুনার সংঘর্ঘে প্রকৌশলী নিহত


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৩:৩৭

চট্টগ্রামের রাউজানে অটোরিকসা ও লেগুনার সংঘর্ঘে প্রাণ হারিয়েছে এক যুবক। এতে আহত হয়েছেন আরো ৫ জন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কাপ্তাই সড়কের নোয়াপাড়া কমলার দীঘি নামক স্থানের ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন। ঘটনাস্থলে পাপন বড়ুয়া (৪০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সংঘবোধি বড়ুয়ার ছেলে। পাপন বড়ুয়া চট্টগ্রামের পিএইচপি গ্রুপে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

এ ঘটনায় দুই পরিবহনের চারজন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন- অটোরিকসাচালক মুহাম্মদ লেদু হাসান (৫০), অটোরিকসার যাত্রী মুহাম্মদ জয়নাল (৪০), লেগুনার যাত্রী জাহানারা খাতুন (৬৫)। বাকি একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে নিহতের শ্বশুর দিপক বড়ুয়া জানান, পাপন অটোরিকসায় করে তার মেয়ের জন্মনিবন্ধন করার জন্য চট্টগ্রাম শহর থেকে রাউজানের নিজ গ্রামে আসার পথে। পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী একটি লেগুনা অটোরিকসকে ওভারটেক করতে গিয়ে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন একজন। বাকিদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠান।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থলেই একজন প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হবে।

শাফিন / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান