নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মতিউর রহমান বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্টল তৈরি করে বিভিন্ন জাতের গবাদিপশু গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখিসহ দুধ দিয়ে তৈরিকৃত বিভিন্ন দুগ্ধজাত খাবার প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, বিল্লাল হোসেন চৌধুরী, আব্দুল মজিদ, বিশিষ্ট খামারি আলহাজ এমএ হাকাম হীরা, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল প্রমুখ।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান