ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাণীশংকৈলে অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণের টিন ও বাঁশ বিতরণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৩:৪৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাচোর ইউনিয়নের দোশিয়া, আমজুয়ান (পশ্চিম পাড়া)-এর হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। 
 
সম্প্রতি এই কষ্টে থাকা পরিবারগুলো এহেন অবস্থা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ওই এলাকায় শীতবস্ত্র বিতরণ কালে দোশিয়া গ্রামের হতদরিদ্র সাকাম উদ্দিনের ছেলে আফসার আলী ও আমজুয়ান (পশ্চিম পাড়া) গ্রামের প্রতিবন্ধী আফি মোহাম্মদের মেয়ে ফাতেমা পরিবারদ্বয়ের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভকে অবগত করেন। 
 
এরই সূত্র ধরে উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে এই অসহায় পরিবার দুটির খোঁজখবর নেন এবং আর্তমানবতার দৃষ্টিপাতে সহায়-সম্বলহীন হতদরিদ্র পরিবারদ্বয়ের জন‍্য ঘর নির্মাণের উপকরণ হিসেবে ঢেউটিন ও বাঁশ দিয়ে মাথা গোজার ঠাঁই করে দিলেন। এসব সাহায‍্য পেয়ে কষ্টে থাকা পরিবারদ্বয়ের মুখে হাসি ফোটে। ইউএনওর প্রতিনিধি হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ আফসার আলী ও ফাতেমার বাসায় গিয়ে উপহারসামগ্রী দিয়ে আসেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- রাণীশংকৈল পৌরসভার ছাত্রলীগের সাবেক সভাপতি তামিম হোসেন, ফুটবলার হরতাল, ছাত্রনেতা হুমায়ুন, ছাত্রনেতা টেংকু, দৈনিক সকালের সময় পত্রিকা'র সাংবাদিক মাসুদ রানা লেমন প্রমুখ।উল্লেখ্য যে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আশ্রয়ণ প্রকল্প ঘর করে দিয়েছেন, ভূমিহীনদের জন্য জায়গা দিয়েছেন এবং আপনাদের ঘর নির্মাণের টিন ও বাঁশ দেয়া তারই অবদান। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। 
 
ঘর নির্মাণের টিন ও বাঁশ পেয়ে হতদরিদ্র আফসার আলী ও প্রতিবন্ধী ফাতেমা এবং তাদের পরিবারের সদস্যরা ইউএনওর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।

শাফিন / জামান

বরিশালে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

আনোয়ারায় বিএনপি নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান

মনোহরগঞ্জে দুই যুগ পর মিলল অক্ষত মরদেহ, এলাকায় চাঞ্চল্য

রাজারহাটে নষ্ট সুপারিতেও মিলছে বাড়তি আয়ের সুযোগ

দেশপ্রেমসহ সঠিক সিদ্ধান্ত নিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালানো হলে লোকসান হবেনা এমনকি চলাচল বন্ধও হবেনা

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: চিকিৎসকদের শঙ্কা আসন্ন ভয়াবহ পরিস্থিতির

অবহেলায় হারাতে বসেছে মগনামার শতবর্ষী জমিদার বাড়ির ঐতিহ্য

অতিরিক্ত’র ভারে আক্রান্ত চসিক, সেবা বিঘ্নিত!

কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলাকারীদের বিচার হবে, এমপি ড. আতিক মুজাহিদ

পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে জামায়াতের গনমিছিল ও আলোচনা সভা

শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ