ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমি ও গৃহ প্রদান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮-৬-২০২১ বিকাল ৬:৫৩
ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, স্থানীয় সরকারের উপ পরিচালক নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (নেজারত, ট্রেজারি, স্থানীয সরকার, ত্রাণ ও পুনর্বাসন এবং গোপণীয় শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান সোহাগ, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু প্রমুখ। ব্রিফিংয়ে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” বাস্তবায়নে সারা দেশের ন্যয় ঠাকুরগাঁও জেলায় দ্বিতীয় পর্যায়ে মোট ২ হাজার ২৯৬টি সরকারি বাড়ি নির্মাণ করা হয়। এর মধ্যে সদর উপজেলার উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে ১শটি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫০টি, রানীশংকৈল উপজেলায় ২৭৫টি, হরিপুর উপজেলায় ৪শ টি ও পীরগঞ্জ উপজেলায় ৪৮০টি বাড়ি। আগামী ২০ জুন সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়ের) উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান জেলা প্রশাসক।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়