ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সুপারিশ পরামর্শক কমিটির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২২ সকাল ৯:২৪

যত দ্রুত সম্ভব দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এখন করোনা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে এবং সকল শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। ১২ বছরের ওপরে যাদের বয়স তাদের ক্লাস শুরুর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর কম বয়সী অর্থাৎ প্রাথমিকে পর্যায়ের শিক্ষার্থীদের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। 

তিনি আরো বলেন, আমরা বৈঠকে বলেছি, স্বাস্থ্যবিধি মেনে এবং টিকাদান সাপেক্ষে খুলে দেওয়া যায়। তবে কত তারিখে খুলবে এটা তাদের (শিক্ষা মন্ত্রণালয়) ব্যাপার।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে নাকি খুলে দেয়া হবে এ বিষয়ে বৃহস্পতিবার (আজ) সকালে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এর আগে বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দীপু মনি বলেন, নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি বলেছেন, জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভায় করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নেব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব আমরা কতটুকু করব। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারব, তত দ্রুত সকল ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।

জামান / জামান

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ