ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

এখনই খুলছে না প্রাথমিক বিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২২ সকাল ৯:৫০

চলতি মাসেই দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে। পূর্ণ দুই ডোজ করোনা প্রতিরোধী টিকা নেয়া থাকলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠ নিতে পারবে, অন্যরা অনলাইন কিংবা টেলিভিশনের মাধ্যমেই ক্লাস করবে।

তবে প্রাথমিক বিদ্যালয় এখনই খুলছে না বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে আরও পরে, ১০ বা ১৪ দিন দেখা হবে। তারপর পরিস্থিতি বুঝে খুলে দেয়া হবে। ল বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী একথা বলেন।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত দেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থীর দুই ডোজ টিকা নেয়া হয়েছে, তারাই শুধু ক্লাসে আসবেন। আর যাদের টিকা নেয়া বাদ রয়েছে, তারা অনলাইন এবং টেলিভিশনের মাধ্যমে ক্লাস করবে। তবে যাদের টিকা এখনও নেওয়া হয়নি তাদেরও ২২ ফেব্রুয়ারির মধ্যে টিকা নিয়ে নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কীভাবে চলবে- এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, ছুটির আগে যেভাবে সীমিত পরিসরে যেভাবে ক্লাস চলছিল, সেভাবে পরিচালিত হবে। প্রাথমিক বিদ্যালয় খুলতে আরো সময় লাগবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হবে আরো পরে। ১০ দিন বা ১৪ দিন দেখা হবে। তারপর পরিস্থিতি বুঝে খুলে দেয়া হবে।

তিনি বলেন, নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভায় করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নেবো। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব আমরা কতটুকু করব। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারব, তত দ্রুত সকল ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।

এদিকে প্রাথমিক টিকাদান সাপেক্ষেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেয় কমিটি। বৈঠক শেষে  কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এখন করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে এবং সকল শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যেতে পারে। ১২ বছরের ওপরে যাদের বয়স তাদের ক্লাস শুরুর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর কম বয়সী অর্থাৎ প্রাথমিকে পর্যায়ের শিক্ষার্থীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 

তিনি আরো বলেন, আমরা (কমিটি) বৈঠকে বলেছি, স্বাস্থ্যবিধি মেনে এবং টিকাদান সাপেক্ষে খুলে দেয়া যায়। তবে কত তারিখে খুলবে এটা তাদের (শিক্ষা মন্ত্রণালয়) ব্যাপার।

জামান / জামান

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা