ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু স্কলার হলেন জাবি শিক্ষার্থী পূজা


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ১১:২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী প্রীথুলা প্রসূন পূজা ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরীন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে দেশের স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য হতে ১৩টি অনুষদের ১৩ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে 'বঙ্গবন্ধু স্কলার' হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার মধ্যে কলা ও মানবিক অধিক্ষেত্র থেকে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী প্রীথুলা প্রসূন পূজা। সে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী।
 
তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রয়েছেন ৭ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ জন, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ১ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১ জন এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে রয়েছেন ১ জন। 
 
'বঙ্গবন্ধু স্কলার' নির্বাচিত হওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে প্রীথুলা প্রসূন পূজা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর এই অসাধারণ উদ্যোগের জন্য আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে অকুন্ঠচিত্তে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এই আয়োজন একটি বিশাল কর্মযজ্ঞ ছিল। সারা দেশের সমস্ত স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন যাচাই বাছাই থেকে শুরু করে চূড়ান্ত ভাইভা পর্যন্ত প্রতিটি পদক্ষেপ ছিল খুব গঠনমূলক এবং শিক্ষার্থীদের যোগ্যতার সঠিক বিচারের জন্য একাডেমিক সাফল্যের পাশাপাশি এখানে সকলের শিক্ষা সহায়ক কর্মকান্ডের অভিজ্ঞতা, স্ব-স্ব ক্ষেত্রের দক্ষতা ও সাফল্যকেও বিবেচনা করা হয়েছে, যার ফলে শুধু শিক্ষার্থী হিসেবেই নয়, সত্যিকারের সোনার মানুষ হবার পথে শিক্ষার্থীরা কতদূর অগ্রসর হয়েছে বা হচ্ছে সেদিকেও সমান নজর রাখা হয়েছে। 
 
দেশের খ্যাতনামা সকল প্রতিষ্ঠান হতে নির্বাচিত ১৩ জনের এক জন হতে পারা অবশ্যই ভীষণ আনন্দের। এবং বিশেষতই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রদেয় 'বঙ্গবন্ধু স্কলার' এ অভিষিক্ত হতে পারা আমার কাছে যেমন গৌরবের তেমনি দেশ ও জাতির জন্য কিছু করতে পারার এক অতুলনীয় অনুপ্রেরণা। আমি সকলের কাছে শুভাশীষপ্রার্থী, যেন আমি আমার দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।
 
কলা ও মানবিক অধিক্ষেত্র থেকে জাবির প্রীথুলা প্রসূন পূজা ছাড়াও তালিকার অন্যান্যদের মধ্যে রয়েছেন সামাজিক বিজ্ঞান অধিক্ষেত্র থেকে ঢাবির ফারিহা তাবাসসুম, ব্যবসায় শিক্ষা অধিক্ষেত্র থেকে ঢাবির মো. আশিফুল ইসলাম, আইন অধিক্ষেত্র থেকে ঢাবির শাহরিমা তানজিন অর্নি, ভৌত বিজ্ঞান অধিক্ষেত্র থেকে ঢাবির সামিহা নাহিয়ান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অধিক্ষেত্র থেকে বুয়েটের মোহাম্মদ মুনতাসির হাসান এবং চারুকারু অধিক্ষেত্র থেকে খুবির রূপক। 
 
তালিকায় আরও রয়েছেন বিজ্ঞান অধিক্ষেত্র থেকে ঢাবির ফারিয়া তাসনীম, জীববিজ্ঞান অধিক্ষেত্র থেকে ঢাবির কানিজ ফাতেমা, শিক্ষা ও উন্নয়ন অধিক্ষেত্র থেকে ঢাবির নাজমুজ্জামান সিফাত, চিকিৎসা অধিক্ষেত্র থেকে ঢামেকের মো. এহসানুল আলম, কৃষিবিজ্ঞান অধিক্ষেত্র থেকে বাকৃবির প্রত্যাশা বিশ্বাস এবং মাদ্রাসা শিক্ষা অধিক্ষেত্র থেকে রয়েছেন ইবির মো. খাইরুল ইসলাম।
 
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে গত বছর সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করে।

শাফিন / জামান

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন