ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সুনামগঞ্জ নৌ পুলিশের অভিযানে ড্রেজার-নৌকাসহ আটক ৭


কে এম শহীদুল, সুনামগঞ্জ photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ১১:৩১

সুনামগঞ্জের টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় ৩টি অবৈধ ড্রেজার মেশিন ও ৩টি স্টিলবডি বাল্কহেড আটক কর‍া হয়েছে। বুধবার ভোররাতে নৌ পুলিশ সুপার শম্পা ইয়াসমিনের নেতৃত্বে সুনামগঞ্জের টুকেরবাজার নৌ পুলিশ সদস্যরা সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ের পূর্বে সুরমা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ৩টি ড্রেজার মেশিনসহ তিনটি বালুভর্তি স্টেলের নৌকা এবং ৭ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার সাক্তারপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে মাসুক মিয়া, হুরারকান্দা গ্রামের ইমাম আলীর ছেলে আজহার আলী, সোনাপুর গ্রামের মহরম আলীর ছেলে আমিন মিয়া, জিন্নাত আলীর ছেলে ফারক মিয়া, সাক্তারপাড়া গ্রামের বাছির মিয়ার ছেলে মাসুক মিয়া, ডলুরা  গ্রামের আবু তালেবের ছেলে সোহেল মিয়া, কাইয়ারগাঁও গ্রামের কেরামতের ছেলে হেকিম আলী।

টুকের বাজার নৌ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের সিলেট অঞ্চলের দায়িত্বরত পুলিশ সুপার শম্পা ইয়াসমিনের নেতৃত্বে  টুকেরবাজার নৌ পুলিশ ইনচার্জ মো. রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নৌকা ড্রেজার মেশিন সহ এদের আটক করেন।

আটকের সত্যতা নিশ্চিত করে নৌ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান, নদীপথে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় কুরবান নগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় সুরমা নদী থেকে ৩টি স্টিলবডি নৌকা, ৩টি ড্রেজার মেশিনসহ ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরোদ্ধে বালুমহাল আইনে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হবে। নদীর পরিবেশ রক্ষা করতে নৌ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

শাফিন / জামান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত