আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে রাণীশংকৈলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ‘লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা আ‘লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও আলী শাহরিয়ার, টিএইচ ডা. আ. সামাদ, প্রভাষক সুকুমার মোদক ও প্রশান্ত বসাক, প্রশিক্ষক রুহুল আমিন, এসআই বদরুজ্জামান, রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) সভাপতি কুশমত আলী ও ফারুক আহম্মেদ।
এছাড়াও হিসাবরক্ষণ, মৎস্য, যুব উন্নয়ন, তথ্য, ফাযয়ার সার্ভিস, পল্লী সঞ্চয় ব্যাংক, সমবায়, খাদ্য অফিসারসহ সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী ২৬ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ দেয়ার শেষ তারিখের মধ্যেই টিকা গ্রহণের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচারসহ টিকা গ্রহণের উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শাফিন / জামান
রায়গঞ্জে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
Link Copied