নাচোলে ভ্রাম্যমাণ আদালত
অবৈধ ধান মজুদের দায়ে দুই ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে ধান মজুদ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে।
জানা গেছে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নাচোল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কন্যানগর গ্রামের উত্তরপাড়া মোড়ে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতেই গোয়েন্দা সংস্থা ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ভ্র্যাম্যমাণ আদালত হবু মিয়ায় গুদামে অবৈধ ভাবে ২৭৭ মে. টন ধান মজুদ করার দায়ে কন্যানগর গ্রামের মৃত আফাজ আলী ছেলে আনসার আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরে একই সময়ে ওই গুদামের অপর পাশে অভিমান চালিয়ে মাঠপাড়া গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে আব্দুল হান্নানকে ১৭.৫ মে. টন ধান অবৈধভাবে মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সেই সাথে জব্দকৃত ধান ২৪ ঘন্টার মধ্যে বাজারজাতকরণের জন্য অভিযুক্ত ব্যক্তিদের নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শাফিন / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন