বিরামপুুর প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণকাজের উদ্বোধন
প্রতিষ্ঠার দীর্ঘ তিন যুগ পরে সাংবাদিকদের স্বপ্নপূরণে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের আন্তরিক প্রচেষ্টায় দিনাজপুরের বিরামপুুর প্রেসক্লাবের নিজস্ব জায়গায় ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে (হাসপাতাল মোড়) ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এর আগে প্রেসক্লাবের সভাপতি ড. নুরুল ইসলামের সভাপতিত্বে কমিটির নবনির্বাচিত সভাপতি আকরাম হোসেন ও সম্পাদক মশিহুর রহমানসহ বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার উপাধ্যক্ষ মেসবাউল হক।
জানা গেছে, ১৯৮৪ সালে বিরামপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর বিভিন্ন স্থানে ভাড়া কার্যালয়ের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে আসছিলেন সাংবাদিকেরা। দীর্ঘ তিন যুগেও নিজস্ব জমি বা কার্যালয় নির্মাণ করতে না পারায় এমপি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী ও ইউএনও পরিমল সরকার সাংবাদিকদের দুঃখ-দুর্দশা লাঘব করে সাংবাদিকদের স্বপ্নপূরণের জন্য এগিয়ে আসেন। প্রেসক্লাবের নামে হাসপাতাল মোড়ে জমি বরাদ্দে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, ইউএনও পরিমল সরকার, ওসি সুমন মহন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক প্রমুখ। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রেসক্লাবের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পরে সাংবাদিকদের নিজস্ব জায়গা ও কার্যালয় নির্মাণে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক মহল।
শাফিন / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত