ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটের খেলনা ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ৪:৩৭

নওগাঁর ধামইরহাটের খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সম্প্রসারিত ‍উপজেলা অডিটোরিয়ামে খেলনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ৩ জন নারী সদস্যদের শপথবাক্য পাঠ করান ইউএনও গনপতি রায়।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, রিটার্নিং অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, সমাজসেবা অফিসার সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, ইউপি চেয়ারম্যান ওসমান প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) নওগাঁ জেলা প্রশাসকের নিকট খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী শপথ গ্রহণ করেন। ইউপি নির্বাচনের পর নৌকার প্রতীকের প্রার্থী অনিয়মের অভিযোগ আনলে নির্বাচন কমিশন খেলনা ইউনিয়নের গেজেট স্থগিত করে। পরে তদন্তকারী কর্মকর্তাদের উপজেলা সদরে তদন্তসাপেক্ষে অভিযোগ নিষ্পত্তি হলে গেজেট প্রকাশিত হয় এবং সকল সদস্যের শপথ অনুষ্ঠিত হয়।

শাফিন / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু