ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে জয়িতা সম্মাননা প্রদান ২০ ফেব্রুয়ারি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ৪:৫০
নারীশক্তিকে উপেক্ষা করে সমাজের সার্বিক উন্নয়ন চিন্তা অসম্ভব। নারীর অগ্রযাত্রায় সমাজের অগ্রগতি নিহিত। তাই তৃণমূল পর্যায়ে স্বীয় শক্তিতে বলীয়ান নারীদের নিজ কর্মে অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হবে।  
 
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. এনামুল হক প্রধান অতিথি হিসেবে প্রেস কনফারেন্সে বক্তৃতা করেন। 
 
মো. এনামুল হক জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলা জয়িতাদের খুঁজে বের করে তাদের যথাযথা স্বীকৃতি ও অনুপ্রেরণা দিয়ে সমাজে নারীর আস্থা সৃষ্টি ও সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে অগ্রযাত্রা সুগম করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জন, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা এবং সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখা; এই পাঁচটি ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ১০ জন জয়িতার মধ্য থেকে বিভাগীয় পর্যায়ের বিচারকমণ্ডলী কর্তৃক চূড়ান্ত পর্যায়ে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হবে। 
 
তিনি জানান, আগামী রোবার (২০ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে পাঁচ সদস্যবিশিষ্ট বিচারকমণ্ডলী ওই দিন চূড়ান্ত পর্যায়ে প্রত্যেক ক্যাটাগরিতে একজন করে মোট পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা নিবার্চন করবেন। 
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয় ‍এর আয়োজন করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন।

শাফিন / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম