রাজশাহীতে পানির দাম বৃদ্ধির প্রতিবাদে ও দাম পুনঃনির্ধারণের দাবিতে প্রেস মিট
রাজশাহী ওয়াসা কর্তৃক গণশুনানি না করে পানির দাম তিনগুণ বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জনউদ্যোগ নামে একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর আলুপট্টি মোড়ে অবস্থিত জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ লিখিত বক্তব্যে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, রাজশাহী ওয়াসা পানির দাম তিনগুণ বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। আবাসিক ক্ষেত্রে পানির দাম লিটারপ্রতি ২.২৭ টাকার স্থলে ৬.৮১ টাকা এবং ব্যবসায়িক ক্ষেত্রে ৪.৫ টাকার পরির্বতে ১৩.৬২ টাকা করা হয়েছে। এই দাম বৃদ্ধির ঘােষণা রাজশাহী মহানগরবাসীকে বিস্মিত করেছে। মানুষের বিক্ষুদ্ধ হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। খুবই পরিতাপের বিষয় যে, দাম বৃদ্ধির জন্য প্রথা ও নিয়ম অনুযায়ী কোনো গণশুনানির আয়ােজন করা হয়নি। এই দাম বৃদ্ধি খুবই অযৌক্তিক, অনভিপ্রেত ও জনদুর্ভোগের শামিল। ওয়াসা সেবার মান বৃদ্ধি করেনি। পানিতে এখনো ময়লা আসা নিত্যদিনের বিষয়। কলিফর্ম নামে ব্যাকটেরিয়া পানিতে পাওয়া যাচ্ছে। উপরন্তু রাজশাহীর মানুষের আয়-রােজগার খুবই কম।
তিনি আরো বলেন, ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে। করােনার এই পরিস্থিতিতে আরো নাজুক করে তুলেছে। এখানে বেশিরভাগ নিম্নআয়ের মানুষের বাস। তাদের জীবণ খুবই দুর্বিষহ। আমরা জনউদ্যোগ রাজশাহী এহেন পরিস্থিতিতে ওয়াসার পানির দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার এবং গণশুনানি করে যৌক্তিক দাম নির্ধারণের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। উপস্থিত ছিলেন- অধ্যক্ষ রাজ কুমার সরকার, নারী নেত্রী সেলিনা বানু, সমাজসেবী শান্তি রঞ্জন ভৌমিক, শিক্ষক নেতা সন্তোষ কুমার, যুবনেতা জয় খ্রীষ্টপার বিশ্বাস, নাহিদুজ্জামান অনিক, শিউলি মার্ডি, অনিল রবিদাস প্রমুখ।
শাফিন / জামান
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে
কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট
ধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বাঁশখালীতে পুলিশের অভিযানে মাদক ও জুয়া চক্রের ১৪ সদস্য আটক
জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব কামরুল হাসান গরীবের উপস্থিতিতে জমজমাট প্রীতি কাবাডি ম্যাচ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কে হাঁটু পানি; জনদুর্ভোগ
ইউএনও র্উম্মে মুসলিমা’র অভিজ্ঞতা আর দূরদর্শিতায় পাল্টে যাচ্ছে করিমগঞ্জের চিত্র
রাণীনগরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি সচেতনতা ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
Link Copied