ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্যারোলে মুক্ত হয়ে শপথ নিলেন কারান্তরীণ চেয়ারম্যান


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৭:২
ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়া ইসলামী ঐক্যজোট নেতা মনিরুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। কারাগার থেকে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন তিনি। জেলা প্রশাসক মো. শাহগীর আলম তাকে শপথবাক্য পাঠ করান। এদিন জেলার সদর ও বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
 
এর আগে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মনিরুল ইসলাম। তিনি সদর উপজেলা ইসলামী ঐক্যাজোটের যুগ্ম-সাধারণ সম্পাদক।
 
জেলা কারাগার সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত বছরের ২৬-২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের মামলার আসামি মনিরুল। হেফাজত তাণ্ডবের পৃথক ১৫টি মামলার আসামি হয়ে গত বছরের ২২ জুন থেকে কারাগারে আছেন তিনি। ইতোমধ্যে ১৪টি মামলায় জামিন হয়েছে মনিরুলের। তবে একটি মামলায় এখনো তার জামিন না হওয়ায় কারামুক্ত হতে পারেননি।
 
ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার দিদারুল আলম জানান, আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারোলে মুক্তি পান মনিরুল। শপথ গ্রহণ শেষে আবার কারাগারে পাঠানো হয় তাকে।
 
উল্লেখ্য, কারাগারে বসেই ভোটে লড়েন ইসলামী ঐক্যজোট নেতা মনিরুল। তার পক্ষে পরিবারের সদস্যরা এবং দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালান। তিনি ৩ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হন।

শাফিন / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু