ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে কাজ করছে নাসিব: ভারপ্রাপ্ত মেয়র লিটন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৭:২৯
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) সারাদেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন।
 
তিনি বলেন, দেশের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তরা অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। নিজেদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে ক্ষ্দ্রু ও কুটির শিল্পের সাথে সংশ্লিষ্ঠ উদ্যোক্তরা।
 
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ।
 
সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি এ এস এম আবদুল গাফফার মিয়াজীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নার্গিস আক্তার, পরিচালক ফেরদৌস শিপন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জাহিদুল ইসলাম তানজির, মোহাম্মদ আজিজুল হক বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
নাসিব চট্টগ্রাম মহানগরের সভাপতি এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন নাসিব অনেক পুরোনো একটি সংগঠন। উদ্যোক্তাদের সাবলম্বী করতে নাসিব দেশী বিদেশী দাতা সংস্থাদের সাথে যৌথভাবে কাজ করছে। দক্ষ শক্তি তৈরিতে নাসিব সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করছে।

শাফিন / শাফিন

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ