মোংলায় ছাত্রলীগ নেতার মাছের ঘের লুট, বাড়ি-ঘর ভাংচুর
বাগেরহাটের মোংলা উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক মো. সজিব খানের ৬৪ বিঘার একটি চিংড়ি ঘেরে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া এলাকায় গত বুধবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরের গৈ-ঘরে ভাংচুর চালিয়ে তারা প্রায় দুই লাখ টাকার মাছ লুটে নেয়। ওই দিন সবজি খানের বাড়ি-ঘরেও হামলা ও ভাংচুর চালায় তারা। এ ঘটনায় লিটন শিকারী ও রফিক মোছাল্লীসহ নয়জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত মামলার আবেদনের উদ্ধৃতি দিয়ে ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে হোগলাবুনিয়ার ৬৪ বিঘার বৈরাগী ঘের দখল করে মাছ লুট হওয়ার অভিযোগ পেয়েছেন। ঘেরটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব খানের। এ ঘটনায় সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা, বুড়বুড়িয়া ও হোগলাবুনিয়া গ্রামের লিটন শিকারী, রফিক মোছাল্লী, আনছার হাওলাদার, মনি ফরাজী, এনদাদুল মোছাল্লী, মিরাজ হাওলাদার, মারুফ ফরাজী, বাশার শেখ ও মাহামুদ পালোয়ানের নামে মামলার জন্য থানায় আবেদন করা হয়েছে। তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম।
এদিকে রফিক মোছাল্লীর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাছের ঘের দখল ও চাঁদাবাবির অভিযোগ হয়েছে।
এ বিষয়ে রফিক মোছাল্লী বলেন, এসব ঘটনার আমি কিছুই জানি না। আপনারা নিউজ করেন, নিউজ করলে কি আমার ফাঁসি হবে? এই বলে ফোন কেটে দেন তিনি।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied