ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশের বরমায় ২ লক্ষাধিক টাকার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৮-২-২০২২ দুপুর ২:৩৮

চট্টগ্রাম চন্দনাইশে বরমা ইউনিয়নের রাউলিবাগ এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. হানিফের (৪৭) প্রায় দুই লাখ টাকার কলা গাছের বাগান কেটে ফেরেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপরে ৫নং বরমা ইউনিয়নে রাউলিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হানিফ বাদী হয়ে চরবরমার ৯নং ওয়ার্ডের মৃত ছাবের আহমদের ছেলে জগির আহমদ (৬৫), পূর্ব কেশুয়া ৩নং ওয়ার্ডের মৃত শামসুদ্দিন ছেলে মো. মিটুসহ (৫৫) দুজনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মো. হানিফ রাউলিবাগ এলাকায় তার তফসিলের নাল জমি খরিদা ও লিজ মূলে ভোগদখলীয় জমিতে কলা বাগান করেন। বিবাদী জগির আহমদ ও মিটু মিলে সাথে ১৫-২০ জনকে নিয়ে জোরপূর্বক ওই কলা বাগান কেটে ফেলে। খবর পেয়ে হানিফ সেখানে বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।

সরেজমিন দেখা গেছে, কলা বাগানের প্রায় ৩-৪শ কলা গাছ ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। সবগুলো গাছে থোড় এসে কলা কাটার সময় হচ্ছে।

এ ব্য‍াপারে ক্ষতিগ্রস্ত হানিফ বলেন, অনেক কষ্টে করে ধারে টাকা নিয়ে বাগান করে পরিচর্যা করেছি। কিন্তু দিন-দুপুরে একদল দুর্বৃত্ত ক্ষমতার ধাপট দেখিয়ে জোরপূর্বক আমার কলা বাগানের অধিকাংশ গাছ কেটে ফেলেছে। যে কলা গাছগুলো কেটে ফেলা হয়েছে তার বর্তমান বাজার মূল্য প্রায় ২ ল‍াখ টাকা। কলা বিক্রি করলে আমার দেনা-ধার পরিশোধ করাসহ সংসারের কাজে উপকার হতো।

তিনি আরো বলেন, গাছ কাটার সময় আমি বাধা দিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। পরবর্তীতে পুনরায় আমার বাগানে এসে বাকি গাছগুলো কেটে ফেলবে ও পুনরায় আমি ওই বাগানে গেলে প্রাণে মেরে করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার এসআই অজয় দে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, ঘটনা তদন্তসাপেক্ষে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস