ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে আগুনে ঘর পুড়ে বসতঘর ছাই


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২২ দুপুর ২:৫৯

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে বসতঘরের আসবাবপত্র ও টাকা ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌরসভার অন্তর্গত কোহিত গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে। ফায়ার সার্ভিসের প্রায় ‍এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরিফুল পেশায় ভ্যানচালক। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে তার ঘরে আগুন লেগে ঘরের আসবাবপত্র ও টাকা পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে আমি আমার শ্বশুড়বাড়ি বলভা গ্রামে যাই। রাতে শ্বশুরবাড়িতেই অবস্থান করি। হঠাৎ ভোররাতে খবর পাই আমার বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে এসে দেখি আমার ঘরের মধ্যে কিছুই নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার ঘরের মধ্যে সরাখা মায়ের পাঠানো ৩০ হাজার টাকা, আসবাবপত্র, চাল, ডাল, কাপড়-চোপড়সহ একমাত্র উপার্জনের সম্বল ভ্যানগাড়ি পুড়ে গেছে। আমি সরকারের দাবি করছি, আমাকে কিছু আর্থিক সহযযোগিতা করলে আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে কোনো রকম সংসার চালাতে পারব।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত লিডার জহুরুল ইসলাম বলেন, আমরা ফোন পেয়ে নিয়ে দ্রুত সেখানে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আরিফুল ইসলামের ঘর পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন