ধামইরহাটে বন্ধন এনজিও থেকে ঋণ নিয়ে ভাগ্যবদল খামারি আবু সাইদের, ৪টি গরু থেকে এখন ২৫টি
নওগাঁর ধামইরহাটে বন্ধন এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করে সফলতা অর্জন করেছেন খামারি আবু সাইদ। একটি গরু থেকে এখন তার খামারে ২৫টি উন্নত জাতের গাভী রয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় গম, ভুট্টা, ধান, মটর, কালাই দিয়ে উৎপাদিত স্বাস্থ্যসম্পন্ন ব্যান্ড ও জমিতে নিজস্ব আবাদি নেপিয়ার ঘাস দিয়ে প্রাকৃতিকভাবে সফলতা অর্জন করেছেন এই খামারি।
একান্ত আলাপচারিতায় হাটনগর গ্রামের খামার আবু সাইদ জানান, ছোট থেকে গরু পালন করে আসছেন তিনি। একটি গরু লালন-পালন করে ব্যাপক লাভবান হওয়ায় নিজ বাড়িতে তৈরি করেন শেড। কিন্তু মনমতো খামারের স্বপ্নতে বাদসাধে অর্থের অভাব। এ সময় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও ‘বন্ধন’-এর কাছে ঋণের আবেদন করলে বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন সরেজমিন পরিদর্শন করে ৬ লাখ টাকা ঋণ মঞ্জুর করেন। ওই টাকা দিয়ে ৪টি ফ্রিজিয়ান জাতের গাভী ক্রয় করেন। পরবর্তীতে বাচ্চা হয়ে বর্তমানে ২৫টি উন্নত জাতের গরু রয়েছে তার খামারে। গাভীগুলো প্রতিদিন ৮৫ লিটার দুধ প্রদান করে থাকে। গরুগুলো এখন বিক্রি করলে অর্ধকোটি টাকার উপরে দাম পাব। আমি এনজিও বন্ধনের নিকট চিরকৃতজ্ঞ, যারা আমার ভাগ্য বদল করে দিয়েছে।
বন্ধনের ধামইরহাট আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন বলেন, আমাদের সংস্থা বন্ধনের শুধুমাত্র ঋণ প্রদানই মুখ্য বিষয় নয়, ঋণ প্রদানের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, বেকারত্ব দূরীকরণে ঋণ প্রদানের মাধ্যমে একজন ঋণগ্রহীতাকে স্বাবলম্বী করাটাই আমাদের সংস্থার মুল লক্ষ্য, যার বাস্তব উদাহরণ খামারি আবু সাইদ।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েও যে সফলতা অর্জন করা যায়, তা খামারি আবু সাইদ দেখিয়ে দিয়েছেন। আমি সঠিক ঋণগ্রহীতাকে ঋণ দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করায় বন্ধনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এজন্য যে, তারা উদ্যোক্তা তৈরি করতে পেরেছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন