চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে পদ পেতে মরিয়া বিবাহিত অছাত্র চাকরিজীবীরা
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেতে মরিয়া সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন বিবাহিত, অছাত্র, চাকরিজীবীরাও। বিবাহিত চাকরিজীবীরা দক্ষিণ জেলায় পদ পেতে স্থানীয় কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালিয়ে পদ ভাগিয়ে নেয়ার চেষ্টায় আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার তৃণমূল নেতা কর্মীরা হতাশ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে সূত্রে জানায়।
দলীয় সূত্রে জানায়, জেলা ছাত্রদল পুনর্গঠন প্রক্রিয়ার অংশহিসেবে গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেন। নতুন কমিটিতে পদ প্রত্যাশীদেও গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি স্বশরীরে কেন্দ্রীয় অফিসে বায়োডাটাসহ ফরম জমা নেন। এরমধ্যে নতুন কমিটির আলোচনায় রয়েছে আনোয়ারা উপজেলার আব্দুল ওয়াহেদ সুমন, অহিদুল ইসলাম চৌধুরী, দিদার হোসেন, কর্ণফুলী উপজেলার মো. রিপাত, বোয়ালখালীর আরফিন রিয়াদ, জিয়াাউল হক, জুনায়েদ, পটিয়ার তারেক রহমান, জাহেদুল ইসলাম সুজন, নাঈম উদ্দীন, গাজী হামিদ হাসান,আব্দুল লতিফ, পটিয়া পৌরসভার রেজাউল ইসলাম রাজু, চন্দনাইশের সাজ্জাদ হোসেন বাবর, আব্দুল মান্নান সাতকানিয়ার মো. ফরহাদ, আব্দুস সবুর, নাঈম উদ্দিন, বাঁশখালীতে মারুফুল ইসলাম মারুফ, দিলদার উদ্দীন রানা। তবে এরমধ্যে আব্দুল ওয়াহেদ সুমন বিবাহিত হওয়ায় আলোচনায় এগিয়ে থাকলেও তার জন্য পদ পেতে বাধা হয়ে দাঁড়াতে পারে এছাড়াও আরো কয়েকজন চাকরিজীবীও রয়েছে পদ প্রত্যাশীর তালিকায়।
তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের মতামতকে প্রধান্য দিয়ে কমিটিতে পদ বন্টন হবে বলে তাদের অনুসারীরা জানান।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির জানান, যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ছিল এবং মামলা হামলা জেল জুলুন নির্যাতনের শিকার তাদেরকে প্রধান্য দিয়ে পদ বন্টন করার জন্য কেন্দ্রীয় সংসদের কাছে অনুরোধ জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল আলম জানান, বিগত সময়ে আমার সাথে কারা ছিল কারা ছিল না আমার চেয়ে বেশী কেউ জানে না,দলীয় প্রতিটি কর্মসূচি আমার নেতৃত্বে দক্ষিণ জেলায় পালন করা হয়েছে তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দিতে হবে, আশা করি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে দক্ষিণ জেলায় নতুন কমিটি গঠন করা হবে এবং তৃণমূল নেতা কর্মীদের মতামতের প্রতফলন হবে বলে মনে করেন।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জানান, আমাদের কাছে বেশ কিছু বায়োডাটা এসেছে এগুলো যাচাই বাচাই চলছে এবং সিনিয়র নেতাদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে দক্ষিণ জেলা কমিটি দেয়া হবে যদি কারো বিরুদ্ধে অভিযোগ উঠে বিয়ষটি আমরা কমিটি গঠনের ক্ষেত্রে খতিয়ে দেখব।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি