ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১৮-২-২০২২ বিকাল ৬:২৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকাপ ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গজারিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ওসি মো. রইছ উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলো- মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে আরিফ (৩০), পাবনা জেলার বুনাইনগর উপজেলার ধনুয়াঘাটা গ্রামের আ. রহমানের ছেলে নুরুল ইসলাম (৩৫), একই জেলার সাঁথিয়া উপজেলার রঘুদাও গ্রামের মো. তাহেজ প্রামাণিকের ছেলে আব্দুল হক (৩৭), ঢাকা জেলার ধামরাই থানার দেলুটিয়া গ্রামের আব্দুল রফিকের ছেলে মো. সুজন হোসেন (২৯) ‍এবং  মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের আ. রহিমের ছেলে মো. সবুজ (২২)।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, গত ফেব্রুয়ারি মাসে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের হারুনুর রশিদের গোয়ালঘর থেকে গরু চুরি করে এ চোর চক্রটি। চুরির ঘটনায় মামলা হয়। এরপর গজারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত আনুমানিক ২টার দিকে মহাসড়ক সংলগ্ন উজানভাটি হাইওয়ে রেস্টুেরেন্টর সামনে থেকে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি ‍আরো জানান, চোরাই কাজে ব্যবহৃত একটি পিক‍আপভ্যান জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেক আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান