প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন
পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। আজ শুক্রবার ১৮ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান সড়ক টিএ রোডে এ ঘটনা ঘটে। শরীফ সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত আবুল ফয়েজের ছেলে শরীফ উদ্দিন (৪০)। তিনি রাজধানীতে ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন।
আহত শরীফের চাচা সুবা মিয়া বলেন, গ্রামের মিজান ও হান্নান গ্রুপের সঙ্গে দীর্ঘদিন যাবত নানা বিষয় নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। আমার ভাতিজা শরীফ ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করে। প্রতি শুক্রবার সে গ্রামের বাড়িতে আসে। আজও দুপুরে ট্রেনে সে ব্রাহ্মণবাড়িয়া আসে। ট্রেন থেকে নেমে রিকশাযোগে সে শহরের ভেতরে যাচ্ছিল। প্রধান সড়ক টিএ রোড ফকিরাপুলের দক্ষিণ পাশে পাঁচ-ছয়জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শরীফকে ঘিরে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। আহত অবস্থায় সে দৌড়ে সদর মডেল থানায় গিয়ে রক্ষা পায়।
সুবা মিয়া আরও বলেন, আহত অবস্থায় শরীফকে পুলিশ সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সদর উপজেলার মহিউদ্দিন নগর গ্রামের দুটি গ্রুপে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপের মধ্যে মামলা চলমান আছে। ওই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। ওসি আরও বলেন, শরীফ দৌড়ে থানায় এসে রক্ষা পায়।
জামান / জামান
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের