দেবীগঞ্জে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্প অনুষ্ঠিত
পঞ্চগড়ের দেবীগঞ্জে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বছরে ফেব্রুয়ারিতে গ্লোবাল ল থিংকার্স সোসাইটি শিশুদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্প সারাশের ১৪টি জেলায় আয়োজনের ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় দশম জেলা হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজীনগর প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ক্যাম্পটি শুরু হয়।
ক্যাম্পে ৫০ শিশুর মধ্যে স্বাস্থ্যসেবা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, শিশুদের সাথে কথোপকথন ও তাদের মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে কাউন্সেলিং করা হয়। সেই সাথে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সাথে শিশুরা কিভাবে খাপ খাইয়ে নিতে পারবে সে ব্যাপারে পরামর্শ প্রদান কো হয়। শিশুদের স্কুলব্যাগ, প্যাড, কলম, টিশার্ট এবং পুষ্টি উপাদান গুঁড়াদুধ, সি-ভিট প্রদান করা হয়। SDG-এর ২, ৩ এবং ৪ বাস্তবায়নের উদ্দেশ্যে মূলত ক্যাম্পটি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি রাওমান স্মিতা। বিশেষ অতিথি ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক আহসানুল আলম এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোছাঃ শাহনাজ পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ডেপুটি ডিরেক্টর ও প্রজেক্টের কো-অর্ডিনেটর মো. মাহির দাইয়ান।
রাওমান স্মিতা বলেন, বাচ্চারা আগামীদিনের ভবিষ্যৎ। স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাদের আগামীদিনের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় আরো শক্তিশালী পলিসি তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা ঝড়ে না পরে। সর্বোপরি অভিভাবক এবং শিক্ষকদের একসাথে শিশুদের প্রতি নজর রাখতে হবে, যাতে তাদের বুদ্ধির বিকাশ ঘটে।
জামান / জামান
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন