কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
যশোরের কেশবপুরের মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক প্রেরিত কম্বল কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের তত্ত্বাবধানে ইউনিয়নে শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার এই কম্বল বরাদ্দ করেন বলে উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জানান।
মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়নের গরিব-দুখী শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেশবপুর পিআইও অফিসের অফিস সহকারী ফরুক হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবাহান গাজী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দীন গোলদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, বড়েঙ্গা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরদার, মাগুখালী বাজার কমিটির সভাপতি মোস্তফা কামাল লিটন, শফিকুল ইসলাম, সুলতান মোড়লসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ