ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লী 'সৌরজায়া' স্মৃতিসৌধ উদ্বোধন


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২২ বিকাল ৫:১৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহাগপুর বিধবাপল্লীতে 'সৌরজায়া' স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এই ফলক উন্মোচন করেন।

এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে বীরজায়াদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি চিঁড়া, ১ লিটার ভোজ্যতেল ও নুডুলস দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, সহকারী কমিশনার (নেজারত) সাদিক আল শাফিন, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) সানাউল মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ৩ বছরের প্রচেষ্টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩ শতাংশ জমির ওপর নির্মিত হয়েছে সৌরজায়া নামক এই স্মৃতিসৌধটি, যার সামনের রাস্তার জন্য স্থানীয় দুই ব্যক্তি ১ শতাংশ জায়গা দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই উপজেলার সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ৬ ঘণ্টা তান্ডব চালায়। তাণ্ডবে গুলি করে ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এ সময় ৬২ জন নারী বিধবা হন এবং তাদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন। এরপর থেকেই সোহাগপুর গ্রামটি বিধবাপল্লী নামে দেশব্যাপী পরিচিতি লাভ করে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ