ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে ‍আহত ২০


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৯-২-২০২২ বিকাল ৬:১৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানিয়েছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মোহসিন শেখ ও সাইফুল মৃধার সমর্থকদের মধ্যে কোন্দল চলছিল। গতকাল শুক্রবার বিকেলে জোনাসুর গ্রামের ওই দুই গ্রুপের যুবকরা স্থানীয় নীলের মাঠে ক্রিকেট খেলতে যান। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
 
আহতদের মধ্যে জামাল শেখ, মো. বাদল, রাকিব শেখ, মাসুদ খাঁ, রাজিব খাঁ, জাকির হোসেন, জসিম শেখ, দিপু শেখের অবস্থা গুরুতর। তাদের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। সংঘর্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ