ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না ভারত : দোরাইস্বামী


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২২ বিকাল ৭:৩১

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে শফিউল বশর মাইজভান্ডারীর রওজায় গিলাপ হস্তান্তরকালে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।

তিনি আরো বলেন, ভারত সব সময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপ‍ূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুই দেশের অর্থনীতির পরিসর আরো ব্যাপক উন্নতি হবে।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর আমন্ত্রণে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভান্ডারীর রওজা শরীফে গিলাফ চড়ান ভারতীয় হাইকমিশনার। এর আগে তিনি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব তৈয়বুল বশর মাইজভান্ডারী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তাসহ বিভিন্ন স্তরের দেশি-বিদেশি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

জামান / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার