ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে কোস্ট ফাউন্ডেশনের লিগ্যাল এইড ক্লিনিক অনুষ্ঠিত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২২ রাত ১১:১৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনে জার্মানির জিআইজেডের কারিগরি সহযোগিতায় সহযোগী সংস্থা কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘কমিউনিটিতে ন্যায়বিচারের প্রবেশাধিকার’ নামক প্রকল্পের লিগ্যাল এইড ক্লিনিকের আয়োজন করা হয়। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে কোস্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় লিগ্যাল এইড ক্লিনিক অনুষ্ঠিত হয়।
 
কোস্ট ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা দিলদার হোসেন দিদারের সঞ্চালনায় লিগ্যাল এইড ক্লিনিকের স্বাগত বক্তব্য এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন কোস্ট ফাউন্ডেশনের যুগ্ম-পরিচালক, সোস্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন মুজিবুল হক মনির।
 
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কোঅর্ডিনেটর, রেস্টোরেটিভ জাস্টিস অ্যান্ড প্রিভেশন,রুল অব ল’, জিআইজেড মোহাম্মদ রিয়াজুল হক, সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসার, চট্টগ্রাম রাজিয়া সুলতানা, প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোহাম্মদ গিয়াস উদ্দিন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব জাকের আহমদ। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নির্বাহী পরিচালক, সেন্টার ফর ডিএস্যাবিলিটিন ইন ডেভেলপমেন্ট (সিসিডি) এএইচএম নোমান খান।
 
উক্ত লিগ্যাল এইড ক্লিনিকে আরো উপস্থিত ছিলেন- কোস্ট ফাউন্ডেশনের কমিউনিটি প্যারালিগাল নিশাত চৌধুরী,মোহাম্মদ ইসমাঈল,জমির উদ্দীন,হাসনাত করিম,মোহাম্মদ ইসমাঈল নয়ন,মোহাম্মদ আলমগীর এবং এনি দে। লিগ্যাল এইড ক্লিনিকে প্রায় চল্লিশ জন সেবা গ্রহীতাকে আইনি সেবা ও পরামর্শ দেন সিনিয়র সহকারী জজ চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার রাজিয়া সুলতানা এবং প্যানেল আইনজীবী বিশ্বজিত চক্রবর্তী (সুমন)।
 
এ সময় বক্তরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অঙ্গীকার করেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী,অসহায় ও হতদরিদ্র মানুষ যাতে সহজে আইনী সেবা পেতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
 
উল্লেখ্য, ‘কমিউনিটিতে ন্যায়বিচার প্রবেশাধিকার’ সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারচড়া ইউনিয়ন এবং আনোয়ারা উপজেলায় আনোয়ারা সদর, চাতরী, হাইলদর, পরৈকোড়া ইউনিয়নে বাস্তবায়ন করছে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন