পাংশায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন মৌরাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মো. হাবিবুর রহমান প্রামাণিক। দোয়া মাহফিল শেষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ডপর্যায়ের আওয়ামী লীগের নতুন কমিটি গঠন সম্পর্কে আলোচনা করা হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামের (বুড়ো) সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসসেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শদ আরুজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওহাব মণ্ডল, সহ-সভাপতি সামছুদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওদুদ সরদার (অতুর), ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. চাঁদ আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার (রেজা)-সহ উজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী গত ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে তার নিজ বাড়ি রাজবাড়ীতে স্ট্রোক করেন। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
এমএসএম / জামান
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ